Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৪০

admin

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫ | ১১:১৩ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ | ১১:১৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৪০

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ার মিরপুরে একটি বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আজ রোববার বিকেলে মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে আমলা ইউনিয়ন জামায়াতের আমির মকলেসুর রহমান মুকুল ও স্থানীয় বিএনপি নেতা রাশেদ মাহমুদ নাসিরের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে আজ দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আহতদের মধ্যে ১২ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও ছয়জনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Manual1 Ad Code

ওসি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Manual1 Ad Code

জামায়াত নেতাদের অভিযোগ, নির্বাচন থেকে নাম প্রত্যাহারের জন্য শনিবার রাতে মুকুলকে হুমকি দেন নাসির। এর প্রতিবাদে আজ বিকেল ৩টার দিকে বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভা করে জামায়াত। এ সময় নাসিরের নেতৃত্বে তার সমর্থকরা লাঠিসোটা ও দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

Manual7 Ad Code

তবে উপজেলা বিএনপির সদস্য সচিব রহমত আলী রব্বান বলেন, ‘জামায়াত নেতা-কর্মীর সঙ্গে একটু ঝামেলা হয়েছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। ঝামেলা যাতে আর না বাড়ে সেটা দেখা হচ্ছে।’

শেয়ার করুন