Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে নিয়ে হজে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

admin

প্রকাশ: ১১ জুন ২০২৪ | ০৬:৩৪ অপরাহ্ণ | আপডেট: ১১ জুন ২০২৪ | ০৬:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
স্ত্রীকে নিয়ে হজে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে তার সহধর্মিণী নুরান ফাতেমাও রয়েছেন।

Manual7 Ad Code

মঙ্গলবার ভোরে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা হন মন্ত্রী।

Manual8 Ad Code

এর আগে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিদায় জানান ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান।

হজ যাত্রার প্রাক্কালে পররাষ্ট্রমন্ত্রী এবং চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ড. হাছান তার নিজ নির্বাচনি এলাকার জনগণকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানান এবং সবার কাছে তার ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করেন।

Manual3 Ad Code

শেয়ার করুন