Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে হত্যা করে সিলেটে আত্মগোপনে, কানিশাইল থেকে স্বামী গ্রেপ্তার

admin

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৩:৪৪ অপরাহ্ণ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৩:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
স্ত্রীকে হত্যা করে সিলেটে আত্মগোপনে, কানিশাইল থেকে স্বামী গ্রেপ্তার

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামীকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে নগরের কানিসাইল ঈদগাহ মসজিদের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শহিদুল ইসলাম বাবলু (৫৫) কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার ভিতর বন্দ (বানিয়ার ভিটা) গ্রামের রজব আলীর ছেলে

Manual7 Ad Code

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর দাবি, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ওই ব্যক্তি গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ধরা পড়েন।

Manual3 Ad Code

র‌্যাব জানায়, নিহত মহিনা বেগম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বানিয়ার ভিটা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি স্বামী ও দুই সন্তানকে নিয়ে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বসবাস করতেন। গত বছরের (৬ ডিসেম্বর) তারা গ্রামের বাড়িতে যান। পরিবার সূত্রে জানা যায়, বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছ থেকে নেওয়া ঋণ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে উদ্বেগ ও টানাপোড়েন চলছিল।

Manual4 Ad Code

গত ১১ জানুয়ারি রাতে পরিবারের সদস্যরা খাবার শেষে নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে নিহতের স্বজনরা ঘরের দরজা বাইরে থেকে আটকানো অবস্থায় দেখতে পান। পরে দরজা খুলে ভেতরে ঢুকে খাটের ওপর গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। এ সময় স্বামীকে ঘরে পাওয়া যায়নি।

পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে তাকে হত্যা করে স্বামী পালিয়ে যান। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে নাগেশ্বরী থানায় হত্যা মামলা করেন।

ঘটনার পর বিষয়টি স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। র‌্যাব জানায়, এরপর তারা ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে।

র‌্যাব জানিয়েছে, গেপ্তারের পর পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বাবলুকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন