Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীকে বেঁধে স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

admin

প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ১২:০৯ অপরাহ্ণ | আপডেট: ১৮ জুন ২০২৬ | ১২:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
স্বামীকে বেঁধে স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

Manual4 Ad Code

স্বামীকে বেঁধে স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ
স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

Manual3 Ad Code

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বুধবার (১৭ জুন) পাগলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে মঙ্গলবার (১৬ জুন) রাতে এ ঘটনা ঘটে। এ সময় ওই গৃহবধূর স্বামীকে মারধর করারও অভিযোগ পাওয়া গেছে।

Manual2 Ad Code

অভিযোগ সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে ভুক্তভোগী গৃহবধূ তার বাবার বাড়িতেই বসবাস করছিলেন। বাড়ির একটি কক্ষে তিনি স্বামী ও তিন বছর বয়সি সন্তানকে নিয়ে থাকতেন। অন্য একটি কক্ষে থাকতেন তার মা। ঘটনার দিন গভীর রাতে ৭-৮ জন দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে প্রবেশ করে স্বামীকে বেঁধে মারধর করে। পরে তারা গৃহবধূকে অস্ত্রের মুখে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর বাড়ি থেকে কিছু দূরে নিয়ে গিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে স্বজনরা খোঁজ পেয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

Manual6 Ad Code

ভুক্তভোগীর স্বামী বলেন, রাত আনুমানিক পৌনে ১টার দিকে ৭-৮ জন মুখোশধারী লোক দরজার সিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে। পরে আমাকে বেঁধে মারধর করে আমার স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

ভুক্তভোগীর মা বলেন, যারা আমার মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে, আমি তাদের বিচার চাই।

Manual7 Ad Code

এ বিষয়ে পাগলা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন