Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর দেওয়া আগুনে স্ত্রী-সন্তানসহ দগ্ধ ৫

admin

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫ | ০৪:৪৮ অপরাহ্ণ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ | ০৪:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
স্বামীর দেওয়া আগুনে স্ত্রী-সন্তানসহ দগ্ধ ৫

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
স্বামী ফরিদ মিয়ার দেওয়া আগুনে পুড়ল স্ত্রী, সন্তান, শ্যালিকাসহ পাঁচজন। বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে নরসিংদী শহরের সঙ্গীতা এলাকায় এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

দগ্ধরা হলেন—ফরিদের স্ত্রী রিনা বেগম (৩৮), তার দুই ছেলে আরাফাত (১৫) ও তাওহীদ (৬) এবং শ্যালিকা সালমা বেগম (৩৪) ও তার ছেলে ফরহাদ (১২)।

Manual6 Ad Code

‎স্থানীয় বাসিন্দারা জানান, ফরিদ মিয়া পেশায় পিকআপভ্যান চালক। ফরিদ ও রিনার মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। এসব কারণে রিনা বেগম তার বাবা বাড়ি সঙ্গীতা এলাকায় সন্তানদের নিয়ে বসবাস করে আসছিলেন। পারিবারিক কলহের জের ধরে রাত ২টার দিকে স্বামী ফরিদ মিয়া ঘরে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী, সন্তান ও শ্যালিকার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান। প্রতিবেশী ও পুলিশ টিনের বেড়া ভেঙে ঘরের ভেতর থেকে দগ্ধদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

দগ্ধ সালমার বাবা মহন মিয়া বলেন, ফরিদ নেশাগ্রস্ত, সে আমার মেয়ের ওপর দীর্ঘদিন ধরে অত্যাচার করছে। রাতে ঘরে আগুন দিয়ে সবাইকে পুড়িয়ে দিল। আমি তার বিচার চাই।

Manual8 Ad Code

নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) অনিক কুমার গুহ বলেন, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে। তবে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা আমরা এখনো বলতে পারছি না। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

শেয়ার করুন