Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জের স্ত্রীর প*র*কী*য়া*য় নিজের প্রাণ নিলেন নাঈম

admin

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:০৭ অপরাহ্ণ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জের স্ত্রীর প*র*কী*য়া*য় নিজের প্রাণ নিলেন নাঈম

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

হবিগঞ্জের আজমিরীগঞ্জে স্ত্রীর পরকীয়ায় দাম্পত্য কলহের জেরে কীটনাশক পানে নাঈম মিয়া (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের নোয়ানগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নাঈম মিয়া নোয়ানগর গ্রামের তুলা মিয়ার পুত্র।

Manual5 Ad Code

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাঈম ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। এরপর নাঈম বাড়ি থেকে বের হয়ে গ্রাম সংলগ্ন কালনী নদীর বেড়িবাঁধ এলাকায় চলে যান। সেখানে রাতের কোন এক সময় তিনি কীটনাশক পান করেন। রবিবার সকালে হাওরে গরু চরাতে যাওয়া এক নারী নাঈমকে বেড়িবাঁধ এলাকায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে শোর চিৎকার শুরু করেন। এসময় স্থানীয়রা ছুটে এসে নাঈমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

নিহত নাঈমের পারিবারিক সুত্রে জানা যায়, প্রায় এক বছর পুর্বে সুনামগঞ্জের শাল্লা উপজেলার ধল গ্রামের গোলাপ মিয়ার কন্যা চম্পার সঙ্গে পারিবারিকভাবে নাঈমের বিয়ে সম্পন্ন হয়। তবে বিয়ের পরও চম্পার সঙ্গে তার খালাতো ভাইয়ের পরকীয়া চলছিল বলে অভিযোগ ওঠে। এসব ঘটনায় নাঈম দীর্ঘদিন ধরে চরম মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। স্ত্রীর পরকিয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই তীব্র ঝগড়া ও পারিবারিক অশান্তি লেগে থাকত। বিষয়টি নিয়ে একাধিকবার পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আকবর হোসেন বলেন, স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে নাঈম কীটনাশক পানে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual6 Ad Code

শেয়ার করুন