Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

admin

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩ | ০৫:১৩ অপরাহ্ণ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ | ০৫:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবল উপজেলর মিরপুরে বাজারে অবরোধের সমর্থনে আসা বিএনপির কর্মীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ দেড়শ রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে। সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ আহত উভয় দলের আহত হয়েছে অন্তত ৩০ জন নেতাকর্মী।

Manual1 Ad Code

এর মধ্যে আশঙ্কা জনক অবস্থায় শাহ আলম নামে পুলিশের এক কনস্টেবলকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে মিরপুর বাজারে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিরপুর বাজারে বিএনপির নেতাকর্মীরা অবরোধের সমর্থনে পিকেটিং শুরু করে। এসময় শান্তি সমাবেশে পাহারায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় দলের নেতাকর্মীরা লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা। ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়।

Manual7 Ad Code

সংঘর্ষের সময় পুরো মিরপুর বাজার এলাকায় সৃষ্টি হয় আতঙ্ক। খবর পেয়ে পুলিশ দেড়শ রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। সংঘর্ষে আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সেসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

Manual5 Ad Code

এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মশিউর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ইতোমধ্যে পুলিশ অভিযান চালিয়ে ৩ বিএনপি নেতাকে আটক করেছে।

ওসি বলেন, সাধারণ মানুষের জানমাল রক্ষায় পুলিশ তৎপর রয়েছে।

শেয়ার করুন