Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে গাঁজা নিয়ে তিন নারী সহ আটক ৪

admin

প্রকাশ: ২৬ জুন ২০২৪ | ০৪:৩৯ অপরাহ্ণ | আপডেট: ২৬ জুন ২০২৪ | ০৪:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে গাঁজা নিয়ে তিন নারী সহ আটক ৪

Manual4 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুরে পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন নারী ও এক যুবককে আটক করা হয়েছে।

Manual3 Ad Code

বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৮ টায় মাধবপুর থানাধীন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আশীষ তালুকদার এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মনতলা তেমুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ তিন নারীকে আটক করে।

Manual8 Ad Code

তারা হল, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দুর্গাপুর এলাকার মোশারফ মিয়ার কন্যা জেসমিন আক্তার (৪০), একই এলাকার হোসেন মিয়ার কন্যা শারমিন আক্তার (২৫) ও রাব্বি মিয়ার কন্যা সাজেদা বেগম (৬৫)।

অপর আরেক অভিযানে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা উপজেলার জগদীশপুর ইউনিয়নের রসুলপুর রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ মো: আজিদ মিয়া (৩২) নামে এক কারবারিকে আটক করে।

Manual8 Ad Code

সে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুরা গ্রামের দুধ মিয়ার পুত্র।

এ বিষয়ে মাধবপুর থানার (ওসি) মো: রকিবুল ইসলাম খান জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

Manual7 Ad Code

শেয়ার করুন