Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

admin

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪ | ১২:৪৫ অপরাহ্ণ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ | ১২:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

Manual3 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাছ বোঝাই পিকআপ ও সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষে পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন।

Manual7 Ad Code

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের তগলী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হল, চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে পিকআপ চালক হৃদয় মিয়া (২৬) ও শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং পূর্ব নোয়াগাও গ্রামের ছোয়াব আলীর ছেলে হেলপার রিপন মিয়া (২৪)।

পুলিশ জানায়, সকালে সুতাং বাজার থেকে মাছ বোঝাই পিকআপটি বাহুবল বাজারে কিছু মাছ দিয়ে শ্রীমঙ্গল হয়ে জুড়ী যাওয়ার পথে ঢাকা সিলেট মহাসড়কের তগলী নামক স্থানে পৌঁছালে সিলেট গামী ফ্রেস সিমেন্ট ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়।

Manual6 Ad Code

এ ঘটনায় ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার মারা যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) বদরুল কবির বিষয়টি নিশ্চিত করেন।

Manual1 Ad Code

শেয়ার করুন