Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সং ঘ র্ষে প্রাণ গেল ২ জনের

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪ | ০৩:০০ অপরাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৪ | ০৩:০০ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সং ঘ র্ষে প্রাণ গেল ২ জনের

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩ জন।

রোববার (৩ মার্চ) দুপুরে উপজেলার আউশকান্দি এলাকার মিঠাপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- কিশোরগঞ্জ থানা মিঠামইন উপজেলার কাকুয়া গ্রামের মৃত সায়েদ মিয়ার ছেলে আকিব মিয়া (৬০), চর কাটকাল গ্রামের লাল মিয়ার মেয়ে সুরচাঁন বেগম (৩৫)।

Manual6 Ad Code

শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানায়, সিএনজি অটোরিকশা যোগে মৌলভীবাজার থেকে নবীগঞ্জ যাচ্ছিলেন আকিব মিয়াসহ ৫ জন। পথিমধ্যে আউশকান্দি মিঠাপুর নামকস্থানে পৌঁছামাত্রাই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এঘটনায় আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

Manual3 Ad Code

দুর্ঘটনার পর ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১ ঘন্টা পর প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

শেয়ার করুন