Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে মাদক কারবারিকে আটক করে কারাদন্ড

admin

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪ | ০২:০৭ অপরাহ্ণ | আপডেট: ০৪ জুলাই ২০২৪ | ০২:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে মাদক কারবারিকে আটক করে কারাদন্ড

Manual5 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের বাহুবলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আব্দুস সালাম (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করে কারাদন্ড দেয়া হয়েছে।

Manual7 Ad Code

বুধবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরীর নেতৃত্বে হামিদনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. রবি উল্লাহসহ একটি চৌকস টিমের সহযোগিতায় উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের উজিরপুর গ্রামের আব্দুস সালাম (৪০) কে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৮ পিস ইয়াবা ট্যাবলেট। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (২০১৮) এর আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

Manual1 Ad Code

শেয়ার করুন