Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হরতাল: সিলেটে গাড়ি ভাংচুর করল যুবদল-ছাত্রদল

admin

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩ | ১২:৫৬ অপরাহ্ণ | আপডেট: ২০ নভেম্বর ২০২৩ | ১২:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
হরতাল: সিলেটে গাড়ি ভাংচুর করল যুবদল-ছাত্রদল

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিএনপির ডাকে ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে সিলেটে পিকেটিং করে ট্রাক ও সিএনজি অটোরিকশা ভাংচুর এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।এছাড়া স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও হরতালের সমর্থনে মিছিল করেছে সিলেট নগরীতে।

Manual5 Ad Code

সকাল ৯টায় নগরীর মেন্দিবাগ পয়েন্টে (উপশহর) যুবদলের কয়েকজন নেতাকর্মী পিকেটিং শুরু করে। পিকেটিংকালে হরতাল হরতাল স্লোগান দিয়ে একটি ট্রাক ও সিএনজি অটোরিকশা ভাংচুর করে তারা। এসময় আশপাশ এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে নেতাকর্মীরা।

Manual6 Ad Code

সকাল সাড়ে ৮টায় সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজারে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানসহ কয়েকজন নেতাকর্মী পিকেটিংযে বের হয়। এসময় ছাত্রদলের নেতাকর্মীদের হাতে একটি কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশা ভাংচুর হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিলের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় ছাত্রদলের নেতাকর্মীদের। এসময় ঘটনাস্থল থেকে সামাদ নামের এক ছাত্রদলকর্মীকে পুলিশ আটক করে নিয়ে যায় বলে জানা গেছে।

এরআগে সকাল সকাল সাড়ে ৬টায় নগরীর শাহী ঈদগাহে যুবদল নেতা লিটন আহমদ ও জামাল আহমদ খানের নেতৃত্বে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

Manual4 Ad Code

এছাড়া স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার আহবায়ক মাহবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খানের নেতৃত্বে হরতালের সমর্থনে সকাল পৌনে ৮টায় মিছিল বের হয়। মিছিলটি নয়াসড়ক থেকে শুরু হয় তাতীপাড়া গলির মুখে এসে শেষ হয়।

এছাড়া দুপুর ১২টায় নগরীর চৌহাট্টা-মীরবক্সটুলায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মোরশেদের নেতৃত্বে হরতালের সমর্থনে আরেকটি মিছিল বের হয়।

Manual5 Ad Code

শেয়ার করুন