Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টে মির্জা ফখরুলের জামিন আবেদন

admin

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩ | ১২:৫১ অপরাহ্ণ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৩ | ১২:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
হাইকোর্টে মির্জা ফখরুলের জামিন আবেদন

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual5 Ad Code

রোববার (৩ ডিসেম্বর) বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আইনজীবীর মাধ্যমে এ আবেদন করেন তিনি।

Manual1 Ad Code

এর আগে গত ২২ নভেম্বর এ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেন নিম্ন আদালত।

Manual7 Ad Code

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতা-কর্মীকে আসামি করা হয়।

২৮ অক্টোবর রাতে গ্রেপ্তারের পর ডিবি অফিস থেকে মির্জা ফখরুলকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় তাকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

শেয়ার করুন