Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টে ১৬ বেঞ্চ গঠন

admin

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩ | ০৪:০৬ অপরাহ্ণ | আপডেট: ০১ এপ্রিল ২০২৩ | ০৪:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
হাইকোর্টে ১৬ বেঞ্চ গঠন

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচার কাজ পরিচালনার জন্য ১৬টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আগামী রোববার (২ এপ্রিল) দুপুর থেকে এসব বেঞ্চে বিচারকাজ পরিচালনা করা হবে।

Manual8 Ad Code

এ বিষয়ে বৃহস্পতিবার (৩০ মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশনাক্রমে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, আমি নির্দেশ করছি যে, আগামী ২ এপ্রিল রোববার সকাল সাড়ে দশটা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হলো।

Manual1 Ad Code

বেঞ্চগুলো হলো- বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ (একক), বিচারপতি মো.আতাউর রহমান খান (একক), বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম (দ্বৈত বেঞ্চ), বিচারপতি মো. রুহুল কুদ্দুস (একক), বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেল (দ্বৈত বেঞ্চ), বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলম (দ্বৈত বেঞ্চ), বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আলী (দ্বৈত বেঞ্চ), মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী (দ্বৈত বেঞ্চ), বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াত (দ্বৈত বেঞ্চ), বিচারপতি মো.জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. বজলুর রহমান (দ্বৈত বেঞ্চ), বিচারপতি খিজির আহমেদ চৌধুরী (একক বেঞ্চ), বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামান (দ্বৈত বেঞ্চ), বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাহমিদা কাদের (দ্বৈত বেঞ্চ), বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন (দ্বৈত বেঞ্চ) এবং বিচারপতি মো. আখতারুজ্জামান (একক বেঞ্চ)।

Manual2 Ad Code

 

শেয়ার করুন