Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হাওরে ভেসে উঠল সেই নাতবউয়ের নিথর দেহ

admin

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ০৭:৫১ অপরাহ্ণ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ০৭:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
হাওরে ভেসে উঠল সেই নাতবউয়ের নিথর দেহ

Manual6 Ad Code

জগন্নাথপুর সংবাদদাতা:
সুনামগঞ্জের জগন্নাথপুরে আফাল আর ঢেউয়ের কবলে পড়ে নৌকা ডু্বির ঘটনায় নিখোঁজ প্রতিবন্ধী মল্লিকা বেগমের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

Manual5 Ad Code

আজ শনিবার ( ১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার নলুয়ার হাওরে লাশটি ভেসে উঠে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

প্রতিবন্ধী ওই নারী দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কালধর গ্রামের আবুল কালামের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিজুল ইসলাম বলেন, কারো কোন অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।

Manual8 Ad Code

গত শুক্রবার উপজেলার নলুয়ার হাওরে নৌকা ডুবে রহিমা বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। এ ঘটনায় ওই বৃদ্ধার প্রতিবন্ধী নাতবউ মল্লিকা বেগম নিখোঁজ ছিলেন।

Manual4 Ad Code

শেয়ার করুন