Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

admin

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩ | ১২:৪১ অপরাহ্ণ | আপডেট: ০১ এপ্রিল ২০২৩ | ১২:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

Manual5 Ad Code

মালয়েশিয়া থেকে :
মালয়েশিয়ার ক্যাম্পে আটক বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীর মধ্যে সাজা শেষে ১২ হাজার ৩৮০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। চলতি বছরের জানুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত এদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

৩১ মার্চ শুক্রবার এক বিবৃতিতে ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ এ তথ্য জানিয়েছেন। এর মধ্যে কোন দেশের কতজন তা বিবৃতিতে উল্লেখ করেননি। তবে এই সংখ্যার মধ্যে ৯ হাজার ৬০৬ জন পুরুষ এবং ২ হাজার ৭৭৪ জন মহিলা রয়েছেন বলে জানান তিনি।

Manual6 Ad Code

রুসলিন বলেছেন, ৩০ মার্চ পর্যন্ত, মোট ২৭ হাজার ৫৭২ নিয়োগকর্তার মাধ্যমে তিন লাখ ২২ হাজার ১৮২ জন অভিবাসী ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশনে (আরটিকে) বৈধ হওয়ার জন্য আবেদন করেছেন। ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন প্ল্যান গত ৩১ ডিসেম্বরে শেষ হলেও গত ২৭ জানুয়ারি পুনরায় চালু করা হয়। যা চলবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

 

Manual5 Ad Code

শেয়ার করুন