Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৯ জনকে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি

admin

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩ | ০৫:২৮ অপরাহ্ণ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩ | ০৫:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
১৯ জনকে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৯ জন পুলিশ পরিদর্শককে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১১ ডিসেম্বর) ইসির উপসচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত চিঠি জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।

Manual1 Ad Code

মন্ত্রণালয় থেকে পুলিশের এই সদস্যদের যে বদলি/পদোন্নতি তালিকা দেওয়া হয়েছিল, কমিশন তাতে অনুমোদন করেছে।

Manual1 Ad Code

চিঠিতে বলা হয়েছে, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ১৯ জন ‘পুলিশ পরিদর্শক’ হতে ‘সহকারী পুলিশ সুপার’ পদে পদোন্নতির জন্য সুপারিশ করায়, পদোন্নতির প্রজ্ঞাপন জারির আগে প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়নের লক্ষ্যে অনাপত্তি প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন অনাপত্তি প্রদান করেছেন।’

Manual8 Ad Code

উল্লেখ্য, এর আগে ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ৩৩৮ থানার ওসিকে বদলি করার প্রস্তাব অনুমোদন দেয় নির্বাচন কমিশন।

শেয়ার করুন