Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি: ইরানের সংসদ সদস্য

admin

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ | ১১:৩৬ অপরাহ্ণ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ | ১১:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
২ দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি: ইরানের সংসদ সদস্য

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সাম্প্রতিক সময়ে সংঘটিত দুটি পৃথক হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে দাবি করেছেন দেশটির এক সংসদ সদস্য। শুক্রবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।জাহরোম এলাকার প্রতিনিধি ও সংসদ সদস্য মোহাম্মদ রেজা রেজাই কৌচির দাবি, সর্বোচ্চ নেতার বাসভবনে চালানো এক হামলার সময় মুজতাবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন। ওই হামলা থেকে তারা অল্পের জন্য রক্ষা পান।

Manual5 Ad Code

রেজাই কৌচি আরও জানান, আরেকটি হামলা একটি হাসপাতালে লক্ষ্য করে চালানো হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, সেখানে ‘ইসলামি প্রজাতন্ত্রের তৃতীয় নেতা’ উপস্থিত ছিলেন। তবে তিনি হাসপাতালের নাম বা হামলার সুনির্দিষ্ট স্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি।

Manual8 Ad Code

তিনি দাবি করেন, এই হামলার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত রয়েছে এবং তারা তাদের উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।উল্লেখ্য, গত বৃহস্পতিবার ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বার্তা প্রকাশ করেন মোজতবা খামেনি। তবে প্রায় এক সপ্তাহ আগে দায়িত্ব পাওয়ার পর থেকে তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ না হওয়ায় তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছে।

Manual4 Ad Code

শেয়ার করুন