Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে রাজনৈতিক বন্দীদের মুক্তির আহ্বান জাতিসংঘের

admin

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪ | ১২:৩৪ অপরাহ্ণ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪ | ১২:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
বাংলাদেশে রাজনৈতিক বন্দীদের মুক্তির আহ্বান জাতিসংঘের

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশে রাজনৈতিকভাবে কারাগারে বন্দীদের ‍মুক্তির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডোজারিক।

সোমবার (২৯ জানুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডোজারিক এই আহ্বান জানান।

Manual1 Ad Code

জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞদের উদ্বেগ এবং কারাগারে আটক বিরোধীদলগুলোর হাজার হাজার নেতাকর্মীর প্রসঙ্গ উল্লেখ করে জানতে চাইলে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই আহ্বান জানান।

Manual7 Ad Code

বাংলাদেশি সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে বিভিন্ন মামলায় কিংবা মামলা ব্যতীত আটক সব রাজনৈতিক দলের কর্মীদের আন্তর্জাতিক আইন মেনে অবিলম্বে এবং নিঃশর্তভাবে মুক্তি দিতে সরকারকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানের সঙ্গে মহাসচিব কী একমত?

Manual2 Ad Code

এ বিষয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডোজারিক বলেন, আমরা অনতিবিলম্বে আটককৃতদের মুক্তির আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, রাজনৈতিক মত প্রকাশের কারণে মানুষদের কারাগারে প্রেরণ, এটা হতে পারে না বলে আমরা নীতিগতভাবে বিশ্বাস করি।

Manual4 Ad Code

শেয়ার করুন