Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষ, প্রাণ গেল দু’জনের

admin

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪ | ০৬:০৬ অপরাহ্ণ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪ | ০৬:১০ অপরাহ্ণ

ফলো করুন-
ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষ, প্রাণ গেল দু’জনের

Manual6 Ad Code

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার কুলাউড়া-জুড়ী সড়কের আছুরিঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহতরা হলেন- জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র আবু সুফিয়ান (৫২) ও নরসিংহ বুনার্জি একই ইউনিয়নের ফলতলা চা বাগানের সুরেন্দ্র বুনার্জির ছেলে নরসিংহ বুনার্জি (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুলাউড়া-জুড়ী সড়কের আছুরিঘাট এলাকায় কুলাউড়াগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আবু সুফিয়ান ও নরসিংহ বুনার্জি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ২ মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

কুলাউড়া থানার ওসি মো. আলী মাহমুদ জানান, সুফিয়ান ও নরসিং মোটরসাইকেলে করে জুড়ী থেকে কুলাউড়ার দিকে আসছিলেন। পথে আছুরিঘাট সংলগ্ন বেগমানপুর এলাকায় শাপলা ব্রিকসের সম্মুখে পৌঁছালে একটি দ্রুতগ্রামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সুফিয়ানের মৃত্যু হয়।

Manual2 Ad Code

পরে আহত নরসিং বোনাজী স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে যাওয়ার পথে নরসিং মারা যান। দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে।

শেয়ার করুন