Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমে ব্যর্থতা, নিজের প্রাণ নিলেন শাহেনা

admin

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:৪৫ অপরাহ্ণ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
প্রেমে ব্যর্থতা, নিজের প্রাণ নিলেন শাহেনা

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া গ্রামে প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শাহেনা আক্তার (১৬) নামে এক কিশোরী।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজিউড়া গ্রামে এ ঘটনা ঘটে। শাহেনা আক্তার ওই গ্রামের নুর মিয়ার কন্যা।

Manual6 Ad Code

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহের ছুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, শাহেনা আক্তার নামে ওই কিশোরী তার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্বজনরা বিষয়টি আঁচ করতে পেরে পুলিশকে অবগত করলে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

Manual7 Ad Code

স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে- শাহেনার একই ইউনিয়নের রায়পুর গ্রামের দীন ইসলাম নামে এক যুবকের সাথে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি তাদের সম্পর্কে ফাটল দেখা দেয়। আর এনিয়ে আত্মহত্যা করে সে।

Manual4 Ad Code

ওসি বলেন, বিষয়টি নিয়ে পুলিশ আরো তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন