Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নাদেলকে আহ্বায়ক করে ১১ জনের আঞ্চলিক ক্রিকেট কমিটি

admin

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪ | ০৬:৩৭ অপরাহ্ণ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪ | ০৬:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
নাদেলকে আহ্বায়ক করে ১১ জনের আঞ্চলিক ক্রিকেট কমিটি

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
অবশেষে আলোর মুখ দেখলো বিসিবির আঞ্চলিক ক্রিকেট কমিটি। ঢাকার বাইরে ক্রিকেটকে ছড়িয়ে দিতে, স্থানীয় ক্রিকেটকে শক্তিশালী করতে দীর্ঘদিন থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আঞ্চলিক ক্রিকেট কমিটি গঠনের চেষ্টা করছিল।

নানা জল্পনা-কল্পনা শেষে অবশেষে আঞ্চলিক ক্রিকেট কমিটি অনুমোদন করেছে ক্রিকেট বোর্ড। বিসিবির সাধারণ সভায় সোমবার ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুরের আঞ্চলিক ক্রিকেট কমিটি অনুমোদন করা হয়।

Manual1 Ad Code

সিলেট আঞ্চলিক কমিটির আহ্বায়ক করা হয়েছে বিসিবির পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে আরো দশজনকে।

Manual4 Ad Code

আঞ্চলিক ক্রিকেট কমিটির সদস্য হয়েছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দীন আহমেদ সেলিম, মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিসবাহ উর রহমান, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রাজা চৌধুরী, বদরুল আলম, শহিদ আহমদ চৌধুরী, হানিফ আলম চৌধুরী, আফজাল রশিদ চৌধুরী, গোলাম জাবির চৌধুরী জাবু, মোস্তফা ফরহাদুল হোসেন কোরেশী (ফরহাদ কোরেশী), সৈয়দ তকরিমুল হাদী কাবী।

Manual7 Ad Code

শেয়ার করুন