Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভালোবাসা দিবসের আগের দিন কীটনাশক খেয়ে নিজের প্রাণ নিলেন তরুণী, কেন?

admin

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ০৬:৩৫ অপরাহ্ণ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ০৬:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
ভালোবাসা দিবসের আগের দিন কীটনাশক খেয়ে নিজের প্রাণ নিলেন তরুণী, কেন?

Manual1 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
ভালোবাসার আগের দিন (মঙ্গলবার) সুনামগঞ্জের জগন্নাথপুরে সাজনা বেগম (২১) নামের এক তরুণী কীটনাশক পান করে আত্মহত্যা করেছন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

Manual8 Ad Code

সাজনা বেগম উপজেলার মিরপুর ইউনিয়নের সমসপুর (উত্তরপাড়া) গ্রামের ওয়াহিদ আলীর মেয়ে।

Manual4 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে সাজনা বেগম তাঁর নিজ শয়নকক্ষে কীটনাশক খেয়ে বিছানায় ছটফট করতে থাকেন। এ সময় তাঁর মা বিষয়টি বুঝতে পেরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সন্ধ্যার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

Manual2 Ad Code

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বুধবার বিকালে বলেন- লাশের ময়না তদন্ত হয়েছে, পরিবারের কাছে হস্তান্তরের পর দাফন সম্পন্ন হবে। তবে কী কারণে ওই তরুণী বিষ পান করেছেন, তা একনো জানা যায়নি। পারিবারিক কলহ হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন