Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বাস চাপায় আজবাহার আলী শেখসহ ছয় পুলিশ সদস্য আহত

admin

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:৪৮ অপরাহ্ণ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে বাস চাপায় আজবাহার আলী শেখসহ ছয় পুলিশ সদস্য আহত

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে বাস চাপায় উর্ধ্বতন তিন কর্মকর্তা ও এক ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ(ওসি) ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।এই ঘটনায় বাসচালক পালিয়ে গেলেও বাসের সুপারভাইজার ও বাসটি আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ কমিশনার সাদেক কাওসার দস্তগীর, এয়ারপোর্ট থানার সহকারি (এসি) জহুরুল ইসলাম, সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুনু মিয়া, উপ সহকারি পুলিশ কর্মকর্তা (এএসআই) রেজাউল করিম ও গাড়ি চালক নায়েক হাবিবুর রহমান।

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশ কমিশনার জাকির হোসেন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরবেলা বিশেষ অভিযান পরিচালনায় সিলেট -সুনামগঞ্জের আঞ্চলিক মহাসড়কের তেমুখী সড়কে চৌকি বসিয়ে গাড়ি তল্লাসী করছিল এসএমপির উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ’র নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম। এমন সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা রিয়েল কোচ নামে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মকর্তাদের চাপা দেয়। এতে উর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ছয় পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

Manual7 Ad Code

তিনি আরও বলেন, গুরুতর অবস্থায় উপ কমিশনার আজবাহার আলী শেখ কে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।তাকে ডাক্তাররা নিভিড় পর্যবেক্ষণে রেখেছেন। ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসের সুপারভাইজার ও বাসটি আটক করা হয়েছে।এসময় পুলিশের একটি ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

Manual5 Ad Code

শেয়ার করুন