Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতা-কর্মী কারামুক্ত

admin

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:৩১ অপরাহ্ণ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতা-কর্মী কারামুক্ত

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী জামিনে কারামুক্ত হয়েছেন।

Manual2 Ad Code

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারা সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন। এসময় তাদের কারাফটকে সংবর্ধনা প্রদান করে জেলা বিএনপি।

মাহবুবুল হক চৌধুরী ছাড়া কারামুক্ত বাকি নেতারাকর্মীরা হলেন- সিলেট মহানগর বিএনপি নেতা রফিকুল বারী নোমান, সদর উপজেলা যুবদলের সভাপতি আবুল হাসনাত, যুবদলের রিপন আহমদ ও ফয়সল আহমদ এবং জেলা ছাত্রদল নেতা রেদওয়ান রাব্বী।

Manual1 Ad Code

তাদের সংবর্ধনা প্রদানকালে কারাফটকে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েছ লোদী ও সৈয়দ মইন উদ্দিন সোহেল, জেলা বিএনপি নেতা ফখরুল ইসলাম ফারুক, আবুল কাশেম, শামীম আহমদ, আহাদ চৌধুরী শামীম, এডভোকেট মোস্তাক আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল ভারপ্রাপ্ত আহবায়ক মাসুম রাজ্জাক রুমেল ভারপ্রাপ্ত সদস‍্যসচিব আবু আহমদ আনসারী প্রমুখ।

Manual5 Ad Code

শেয়ার করুন