Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব মঞ্চে বিরল রেকর্ড গড়লেন সিলেটের বশির

admin

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:১৭ পূর্বাহ্ণ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:১৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
বিশ্ব মঞ্চে বিরল রেকর্ড গড়লেন সিলেটের বশির

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
ইরানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয়েছেন সিলেটের ছেলে হাফেজ বশির আহমদ। একই সঙ্গে তিন ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন এই বিস্ময় বালক। এ ঘটনায় বিশ্ব কুরআন প্রতিযোগিতার এ আসরে ৩৮ বছর পর প্রথম বিরল রেকর্ড গড়েছে বাংলাদেশ।

Manual4 Ad Code

হাফেজ বশির আহমদের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামে। তারা বাবা সহকারী অধ্যাপক মাওলানা মো. আবদুর রশিদ। বিশ্বজয়ী এ বিস্ময় বালক মাত্র ৫ মাসে পবিত্র কুরআন সম্পূর্ণ হিফজ সম্পন্ন করেন। তিনি ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় ইরান থেকে বাংলাদেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের এ তথ্য জানান, বশিরের শিক্ষক মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল শায়েখ নেছার আহমাদ আন নাছিরি।

Manual5 Ad Code

বিমানবন্দরে হাফেজ বশিরকে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা জানায় সর্বসাধারণ। এসময় বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

এসময় হাফেজ শায়েখ নেছার আহমাদ বলেন, পৃথিবীর কোনো দেশের প্রতিযোগী ৩৮ বছরের ইতিহাসে তিন ক্যাটাগরিতে প্রথম হতে পারেনি। বাংলাদেশ একই দিনে একই সঙ্গে ১০ পারা, ২০ পারা এবং ৩০ পারা গ্রুপে প্রথম হয়েছে। একই দিনে ৩টি বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ। সব মিলিয়ে যা নতুন এক বিরল রেকর্ড। বিরল এ রেকর্ড গড়ার পর হাফেজ বশিরের মাথায় চুমু দিয়ে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি। এর আগে দুবাই, সৌদি আরবসহ অনেক দেশে প্রথম হয়েছে বাংলাদেশ। বাংলাদেশে এখন কুরআনের নিরব বিপ্লব চলছে।

এ সময় হাফেজ বশির আহমদ জানায়, বড় হয়ে মদিনা বিশ্ববিদ্যালয় অথবা আল আজহার বিশ্ববিদ্যালয়ে কুরআনিক সাইন্স বিষয়ে পড়াশোনা করার ইচ্ছা তার। মসজিদে হারামের ইমাম হওয়া তার স্বপ্ন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত আসর বসে ইরানের রাজধানী তেহরানে। গত ৯ ফেব্রুয়ারি আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছিল হাফেজ বশির।

Manual1 Ad Code

শেয়ার করুন