Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসিসহ দুইজনের

admin

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ০২:০৭ অপরাহ্ণ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ০২:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসিসহ দুইজনের

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রবাসিসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৫ জন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual3 Ad Code

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী বাইপাস সড়কের পীরেরগাঁও রাহি ব্রিকস সংলগ্ন এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরিদ মিয়া (৩৫) নামের এক প্রবাসি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন।

Manual8 Ad Code

নিহত ফরিদ মিয়া উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের চৌধুরী গাঁওয়ের নুরুল হকের ছোট ভাই। তিনি একজন আবুধাবি প্রবাসী।

স্থানীয়রা জানান, ফরিদ মিয়া চুনারুঘাট পৌর শহরে থেকে রানীগাঁও বাড়ি ফেরার সময় বিপরীত দিক সাটিয়াজুরী মিরপুর থেকে ছুটে আসা একটি সিএনজি অটোরিকশা রাস্তা ক্রস করার চেষ্টা করলে মোটরসাইকেলের সাথে সজোরে ধাক্কা লাগে। ফলে মোটরসাইকেল চালক প্রবাসি ফরিদ মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অন্য মোটরসাইকেল আরোহী কাউছার (১৭) এবং সিএনজি অটোরিকশার যাত্রী নারী ও শিশুসহ ৫ জনকে গুরুতর আহত হয়। চুনারুঘাট থানার ওসি (তদন্ত) প্রজিৎ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে, বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তিতারকোনা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় বাহারফুল নেছা (৪০) নামে এক গৃহবধু নিহত হয়েছে। নিহত বাহারফুল নেছা বাহুবল উপজেলার পশ্চিম রুপ শংকার গ্রামের তৈয়ব আলীর স্ত্রী। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) বদরুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, একটি দ্রæতগতির সিএনজি অটোরিকশা তিতারকোনা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাহারফুল নেছা নামে গৃহবধূ গুরুতর আহত হয়।

Manual7 Ad Code

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

শেয়ার করুন