Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট নগরের ফুটপাত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

admin

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ০১:১৫ অপরাহ্ণ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ০১:১৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট নগরের ফুটপাত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরের দরগাহ মহল্লায় ফুটপাত থেকে অজ্ঞাত (আনুমানিক ৬০) এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

Manual2 Ad Code

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

Manual7 Ad Code

স্থানীয় সূত্র জানায়, ওই নারী মানসিক ভারসাম্যহীন। গত কয়েকদিন থেকে তিনি ওই এলাকায় ঘুরোঘুরি করতেন এবং ফুটপাতে রাত যাপন করতেন। আজ সন্ধ্যার পর তার নিথর দেহ ফুটপাতে পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

Manual6 Ad Code

জানা গেছে, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে- এটি স্বাভাবিক মৃত্যু। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

সিলেট কেতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন সিপন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন