Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে বিপুল পরিমাণ জাল নোটসহ আটক ২

admin

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ০১:৩৫ অপরাহ্ণ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ০১:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
দোয়ারাবাজারে বিপুল পরিমাণ জাল নোটসহ আটক ২

Manual4 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিপুল পরিমাণ জাল নোটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃত হলেন, দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের আকিলপুর গ্রামের মৃত শরিফ উল্লাহর পুত্র আখলিছ মিয়া ও শেরপুর জেলার মৃত তাইকেন মরং এর স্ত্রী শিলা রানী রিচিল।

Manual2 Ad Code

পুলিশ জানায়, (২৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার ভোর রাতে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বাংলাবাজারের কাদিরের দোকান থেকে ১ হাজার টাকা মূল্যমানের ৪৮০টি জাল নোট যার মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকাসহ তাদের আটক করা হয়।

Manual8 Ad Code

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জাল নোটসহ দুজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন