Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-জকিগঞ্জ সড়কে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪ | ০১:১২ অপরাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৪ | ০১:১২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট-জকিগঞ্জ সড়কে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট-জকিগঞ্জ সড়কে বাসচাপায় আবুল হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে গোলাপগঞ্জ থানাধীন হিলালপুর নামক স্থানে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

আবুল হোসেন জকিগঞ্জ উপজেলার শেখপাড়া (চাঁদ শ্রীকোণা) গ্রামের মোশাইদ আলীর ছেলে। তিনি পুলিশের কনস্টেবল পদে কর্মরত।

Manual7 Ad Code

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাছুদুল আমিন।

Manual7 Ad Code

তিনি বলেন- আবুল হোসেন বাহুবল সদর থানায় কনস্টেবল পদে কর্মরত। তিনি তার মোটরসাইকেলযোগে জকিগঞ্জে বাড়িতে যাচ্ছিলেন। হিলালপুরে আসামাত্র সিলেটের দিকে আসা যাত্রীবাহী একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গোলাপগঞ্জ থানাপুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। বাসচালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন