Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ

admin

প্রকাশ: ১১ মার্চ ২০২৪ | ১২:৪৬ অপরাহ্ণ | আপডেট: ১১ মার্চ ২০২৪ | ১২:৪৬ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে ৬ বছরের এক শিশু কন্যা ধর্ষণের শিকার হয়েছে। শনিবার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের নবী নগর এলাকায় এই ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় গতকাল।

ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক আলা উদ্দিন (২০) পলাতক রয়েছেন।

Manual7 Ad Code

পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, শিশুটির মা অন্যের বাসায় কাজে ও বাবা ভ্যান নিয়ে বাজারে গিয়েছিলেন। নিজ বাড়ির পাশে উঠানে খেলা করছিল ছোট্ট শিশুটি। এ সময় আলা উদ্দিন চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে বিষয়টি বুঝতে পারে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে অভিযুক্তের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Manual2 Ad Code

শিশুটির ভ্যানচালক বাবা বলেন, আমি ভ্যানগাড়ি চালাই। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। সন্ধ্যায় বাসায় গিয়ে শুনি আমার মেয়েকে ধর্ষণ করেছে। পরে মেয়েকে নিয়ে মেডিকেলে যাই। সকালে থানায় এসেছি। ওর সর্বোচ্চ শাস্তি চাই আমি।

Manual5 Ad Code

শিশুটির মা বলেন, ঘটনার সুষ্ঠু বিচার চাই। সে মানুষ নয়, পশু। এরকম পশুর শাস্তি নিশ্চিত করবে প্রশাসন এই আশা করি।

Manual2 Ad Code

জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য বলেন, ঘরের ভেতরেও আমাদের কন্যা শিশুরা নিরাপদ নয়। কন্যা শিশুদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। এফআইআরের মাধ্যমে দ্রুত আসামির গ্রেপ্তারের জোর দাবি জানাই।

সুনামগঞ্জ সদর হাসপাতালের গাইনি বিভাগের ডা. লিপিকা দাস বলেন, ভিকটিমের আলামত সংগ্রহ করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, এই সংবাদটি পাওয়ার পর মামলা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্তকে ধরতে আমাদের অভিযান চলছে।

শেয়ার করুন