Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

admin

প্রকাশ: ২১ মার্চ ২০২৪ | ১১:২২ পূর্বাহ্ণ | আপডেট: ২১ মার্চ ২০২৪ | ১১:২২ পূর্বাহ্ণ

ফলো করুন-
এসএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মার্চ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মার্চ) বেলা ১২টায় এসএমপি হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন এসএমপির পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান।

Manual1 Ad Code

এদিন রাতে মহাগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

Manual6 Ad Code

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মু. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহা. সোহেল রেজা, উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আজবাহার আলী শেখ, সিআইডি পুলিশ সুপার সুজ্ঞান চাকমা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৮ পুলিশ সুপার জনাব মো. রওশনুজ্জামান সিদ্দিকী (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), রেলওয়ে পুলিশ সুপার জনাব এসকে শরিফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), পুলিশ সুপার ট্যুরিস্ট পুলিশ মোল্লা মোহাম্মদ শাহীন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব ইমাম মুহাম্মদ শাদীদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) বি.এম. আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এবং মিডিয়া, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম, মহানগর দায়েরা জজ আদালতের বিজ্ঞ পিপি নওসাদ আহমদ চৌধুরী, র‍‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল নোমান, নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ইসমাইল মিঞা, পরিবেশ অধিদপ্তর সিলেটের সহ. পরিচালক বনানী দাস, ইমিগ্রেশন ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর সিলেটের পুলিশ পরিদর্শক মো. জাবেদুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট পরিদর্শক মো. এমদাদুল্লাহ সহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্র ইনচার্জ।

Manual3 Ad Code

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) গত ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পরিসংখ্যান উপস্থাপন করেন।

পুলিশ কমিশনার বলেন, সকল মামলা গুরুত্ব সহকারে তদন্ত করতে হবে। একটি মামলা রুজু থেকে পুলিশ রিপোর্ট পর্যন্ত সকল কার্যক্রম সিডিএম‌এসে এন্ট্রি প্রদান করে নির্ধারিত সময়ের মধ্যে কোর্টে প্রেরণ করতে হবে। কোনক্রমেই বিলম্ব করা যাবে না। তিনি পরোয়ানা নিষ্পত্তিতে তৎপরতা বৃদ্ধির জন্য অফিসার ইনচার্জদের নির্দেশ প্রদান করেন।

তিনি আরও বলেন, বাহির জেলা বা ইউনিট হতে পরোয়ানাসমূহ আলাদা করে সংশ্লিষ্ট ইউনিটে অফিসার পাঠিয়ে পরোয়ানা নিষ্পত্তির হালনাগাদ তথ্য সংগ্রহ করতে হবে। বেশি সাজা রয়েছে এমন পরোয়ানা নিষ্পত্তি এবং উল্লেখযোগ্য সংখ্যক পরোয়ানা নিষ্পত্তি করলে পুরষ্কার প্রদানের ঘোষণা করেন। সন্ত্রাসবিরোধী আইনে রুজুকৃত মামলায় প্রক্রিয়া মেনে পুলিশ রিপোর্ট দাখিলের নির্দেশ দেন।তিনি অন্যান্য ইউনিটে তদন্ত সম্পন্ন মামলার সিডি যথাসময়ে সংশ্লিষ্ট জোন অফিসে দাখিলের নির্দেশ প্রদান করেন।

বিগত মাসে উত্তম ও প্রশংসনীয় কাজের জন্য বিভিন্ন পদবীর পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পুলিশ কমিশনার মহোদয় পুরষ্কৃত করেন। পুরস্কারপ্রাপ্তরা হলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম,(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ) জনাব সাদেক কাউসার দস্তগীর, সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ শাহজাহান ভূঁঞা (শাহপরাণ রহঃ), অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা, জনাব মোহাম্মদ মঈন উদ্দিন সহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অন্যান্য পদবীর পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

Manual8 Ad Code

শেয়ার করুন