Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে নামাজে সিজদারত মুসল্লির মৃত্যু

admin

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪ | ১১:৪৮ পূর্বাহ্ণ | আপডেট: ২৩ মার্চ ২০২৪ | ১১:৪৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে নামাজে সিজদারত মুসল্লির মৃত্যু

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে নামাজে সিজদারত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে সিলেট নগরীর আখালিয়া নতুন বাজার জামে মসজিদে আছরের নামাজের সময় এ ঘটনা ঘটে।

মৃত মো: হারুন আল রশিদ একজন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ছিলেন । তিনি আখালিয়া নতুন বজার এলাকার শান্তিবাগ আবাসী এলাকার বাসিন্দা তাজির আহমদের পিতা।

Manual6 Ad Code

রাত ১০টার দিকে আখালিয়া নতুন বাজারস্থ বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে মাঠে মৃত মো: হারুন আল রশিদের জানাযা সম্পন্ন হয়েছে। পরে তার নিজ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Manual7 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট নগরীর আখালিয়া নতুন বাজার জামে মসজিদে শুক্রবার বিকালে আছর এর নামাজ আদায় করতে যান। একপর্যায়ে নামাজরত অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’)

Manual5 Ad Code

উপস্থিত মুসল্লিগণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন