Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফেরার সময় বিএসএফের হাতে আটক ৩ বাংলাদেশি

admin

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪ | ০২:১৭ অপরাহ্ণ | আপডেট: ৩১ মার্চ ২০২৪ | ০২:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
দেশে ফেরার সময় বিএসএফের হাতে আটক ৩ বাংলাদেশি

Manual3 Ad Code

ফেনী প্রতিনিধি:
অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। শুক্রবার (২৯ মার্চ) বিকেলে ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়।

Manual8 Ad Code

পরে বিএসএফ ভারতের ত্রিপুরার রাজনগর থানায় তাদের হস্তান্তর করলে দেশটির পুলিশ রিমান্ড আবেদন করে। আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আটককৃতরা হলেন, ফেনীর দাগনভূঞার মৃত জেবল হকের ছেলে মো. নুর ইসলাম প্রকাশ মো. ফয়সাল শেখ (২৭), নোয়াখালী সেনবাগের সেলিম উল্লাহর ছেলে মো. আব্দুর রহমান (২৯) এবং দাগনভূঞার মোহাম্মদ মফিজুল্লাহ ছেলে মো. মোহাম্মদ আলাউদ্দিন (৩০)।

Manual3 Ad Code

জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ রাজনগর পিআর বাড়ি থানাধীন সমরেন্দ্রনগর ভারত বাংলা সীমান্তবর্তী এলাকা থেকে তিন বাংলাদেশিকে আটক করে। অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে বিলোনিয়া আদালতে পাঠায়। পুলিশ তিন দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Manual3 Ad Code

ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, ঘটনাটি বিএসএফের মাধ্যমে অবগত হয়েছি। ওই তিন বাংলাদেশি গত বছরের আগস্ট মাসে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এতো দিন সেখানে অবস্থানের পর তারা দেশে ফেরার সময় আটক হয়। পরে তাদের ত্রিপুরার একটি থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন