Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় শিল্পী পাগল হাসান

admin

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪ | ০৪:৪১ অপরাহ্ণ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৪ | ০৪:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় শিল্পী পাগল হাসান

Manual4 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
দেশের জনপ্রিয় বাউল শিল্পী পাগল হাসান মিনিবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন। নিহতরা হলেন ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের দিলশাদ মিয়ার ছেলে মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান (৩৫), আহাদ আলীর ছেলে সত্তার মিয়া (৫৩)।

Manual6 Ad Code

এঘটনায় রুকন মিয়া কয়েছ মিয়া ও জাহাঙ্গীর আলম নামের তিনযাত্রী আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ছাতক ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পাভেল আহমদ।

বৃহস্পতিবার সকাল ৭ টায় ছাতক গোবিন্দগঞ্জ সড়কের সুরমা ব্রীজ এলাকা এঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে গোবিন্দগঞ্জ থেকে ছাতকগামী একটি মিনিবাস এর সঙ্গে শিমুলতলাগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

Manual7 Ad Code

এসময় ঘটনাস্থলে পাগল হাসান ও সিএনজি চালক সত্তার মিয়া মারা যান। মোঃ মতিউর রহমান হাসান ওরফে শিল্পী পাগল হাসান, জীবন খাতা, আসমানে যাইয়ো না রে বন্ধু, আমি এক পাপিষ্ঠ বান্দা, রেলগাড়ীর ইঞ্জিনসহ অসংখ্য জনপ্রিয় গান রচনা করেছেন।

ছাতকের সার্কেল এসপি রনজয় চন্দ্র মল্লিক জানান, বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল অবস্থান করছে।

Manual2 Ad Code

শেয়ার করুন