Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলি করে বুক ফুটো করে দেওয়ার হুমকি

admin

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪ | ১২:৩০ অপরাহ্ণ | আপডেট: ২১ এপ্রিল ২০২৪ | ১২:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
গুলি করে বুক ফুটো করে দেওয়ার হুমকি

Manual4 Ad Code

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে শটগান নিয়ে প্রতিপক্ষকে জমি মাপজোখে বাধা দিলেন এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। এ সময় বন্দুক তাক করে গুলিতে প্রতিপক্ষের বুক ফুটো করে দেওয়ারও হুমকি দেন তিনি। গাজীপুর মহানগর সদর থানার দেশিপাড়ায় শনিবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী রাশেদুজ্জামান মাসুমদের সঙ্গে দেশিপাড়া মৌজায় কিছু জমি নিয়ে স্থানীয় হারুন অর রশিদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সকাল ১০টায় হারুন ও তার স্বজনরা ওই জমি মাপজোখ করে সীমানা চিহ্নিত করতে যান। খবর পেয়ে শাটগান নিয়ে ঘটনাস্থলে যান মাসুম।

এ সময় তিনি হারুনকে বুকে গুলি করতে উদ্যত হয়ে মাপজোখ বন্ধ করতে বলেন। অন্যথায় গুলি করে বুক ফুটো করে দেবেন বলে হুমকি দেন। অবস্থা বেগতিক দেখে স্থানীয় আমিন মাপজোখ ফেলেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার প্রাপ্ত এক ভিডিওচিত্রে মাসুমকে লক্ষ করে প্রতিপক্ষের একজন নারীকে বলতে দেখা যায়, আমরা রেকর্ডমূলে মালিক, তোমরা আমাদের জমিতে বাধা দেওয়ার কে? প্রত্যুত্তরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুম ওই মহিলাকে বলেন, ‘রেকর্ড ধুয়ে পানি খাও, আমাদের ১৩ পাহি জমির কোনো রেকর্ড নাই। এই জন্য আমাদের জমি ছুইটা যায় নাই।’

Manual6 Ad Code

ভুক্তভোগী হারুন অর রশিদ জানান, তাদের নানার কাছ থেকে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ১.৪২ একর জমি স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুম ও তার পরিবারের লোকজন অন্যায়ভাবে দখল করে রেখেছেন।

Manual5 Ad Code

এ ব্যাপারে তারা গাজীপুর সদর সহকারী কমিশনারের (ভূমি) রাজস্ব আদালতে মিস কেস করে সম্প্রতি রায় পান। তারা শনিবার সকালে সার্ভেয়ার নিয়ে জমিটি মাপতে গেলে মাসুম শটগান দিয়ে গুলি করে তার বুক ফুটো করে দেওয়ার হুমকি দেন। এমনকি একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কিলঘুসি দিয়ে জমি থেকে তাড়িয়ে দেন। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন বলেও জানান।

স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদুজ্জামান মাসুম বলেন, আমার লাইসেন্স করা অস্ত্র সঙ্গে নিয়েছিলাম। তবে হারুনকে আমি গুলি করার কোনো হুমকি দিইনি। তিনি বলেন, ওই জমি ১৯৫২ সালে আমার দাদা ক্রয় করেছেন। পরে আমাদের নামে রেকর্ড না হওয়ার অজুহাতে তারা জমির মালিকানা দাবি করছে।

Manual3 Ad Code

গাজীপুর মেট্রো সদর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করীম বলেন, শটগান নিয়ে জমি মাপজোখের একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি আমার নজরেও এসেছে। কিন্তু আমি বাসায় অসুস্থ থাকায় এ বিষয়ে কোনো অভিযোগ থানায় রিসিভ হয়েছে কি না জানি না। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Manual2 Ad Code

শেয়ার করুন