Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পাগলা মসজিদের দানবাক্সে দানের রেকর্ড

admin

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪ | ০১:৪০ অপরাহ্ণ | আপডেট: ২১ এপ্রিল ২০২৪ | ০১:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
পাগলা মসজিদের দানবাক্সে দানের রেকর্ড

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের পাগলা মসজিদের ৯টি দানবাক্স থেকে পাওয়া ২৭ বস্তা টাকা গুনে মিলেছে রেকর্ড ৭ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা, যা মসজিদের ইতিহাসে রেকর্ড।

Manual1 Ad Code

পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা শওকত হোসেন বলেন, এই টাকার বাইরে দানবাক্সে মিলেছে বিদেশি মুদ্রা ও সোনার গহনা, যার অর্থমূল্য এখনো নির্ধারণ করা হয়নি।

এর আগে মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছিল ২০২৩ সালের ৯ ডিসেম্বর। সেবার ২৩ বস্তা টাকা গুনে ৬ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকা পাওয়া গিয়েছিল; এতদিন সেটাই ছিল রেকর্ড।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে শনিবার সকাল সাড়ে ৭টায় মসজিদের ৯টি দানবাক্স খোলা হয়।

Manual8 Ad Code

পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মোমতাজসহ ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ৭০ জন ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, পাগলা মসজিদ ও মাদ্রাসার ৩৪ জন শিক্ষক এবং ১০২ জন ছাত্র টাকা গোনা শুরু করেন। টাকা গুনে শেষ করতে সময় লাগে টানা ১৪ ঘণ্টা।

Manual1 Ad Code

সুউচ্চ মিনার ও তিন গম্বুজবিশিষ্ট তিনতলা পাগলা মসজিদ কিশোরগঞ্জের অন্যতম ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা। জেলা শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে হারুয়া এলাকায় প্রায় চার একর জায়গাজুড়ে এ মসজিদ।

Manual6 Ad Code

শেয়ার করুন