Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল থেকে জীবন্ত গরু নিয়ে আসা সম্ভব

admin

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪ | ০৪:৪৪ অপরাহ্ণ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ | ০৪:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
ব্রাজিল থেকে জীবন্ত গরু নিয়ে আসা সম্ভব

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক:
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস ঈদুল আজহাকে সামনে রেখে ব্রাজিলকে জীবন্ত গরু পাঠানোর অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। বিষয়টি জটিল হলেও সম্ভব বলে জানালেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

Manual6 Ad Code

ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, ‘মাংসখাতে বাংলাদেশে বিশাল সম্ভাবনা আছে। ব্রাজিল থেকে বাংলাদেশে জীবন্ত গরু নিয়ে আসা সম্ভব।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রাজিল সফরের বিষয়ে জানতে চাইলে পাওলো ফার্নান্দো বলেন, ‘জুলাইয়ে প্রধানমন্ত্রী ব্রাজিল যাবেন। তিনি জি-২০ সম্মেলনের আগে ব্রাজিল সফর করবেন। যদি তিনি ব্রাজিল যান, তাহলে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সফরে যে চুক্তিগুলো সম্ভব হয়নি তা হয়তো সই হতে পারে।’

Manual7 Ad Code

তিনি বলেন, ‘বিশ্বে বিভিন্ন সংকটের মাঝে বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। ভারত ব্রাজিল থেকে প্রচুর ইথানল কেনে। কোভিডের পর ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধসহ বিভিন্ন কারণে অস্থির হয়ে পড়েছে বিশ্ব। জ্বালানি তেলের দাম বাড়ছে। তাই তেলের বিকল্প হিসেবে ইথানল ব্যবহার সস্তা হবে।’

Manual5 Ad Code

ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, ‘ব্রাজিল বাংলাদেশি আরএমজি পণ্যের বড় বাজার হতে পারে। দুই দেশের মধ্যে বিশেষ করে, বাণিজ্য ও প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিশাল সুযোগ রয়েছে।’

Manual3 Ad Code

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, ‘রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান প্রত্যাবাসনের মাধ্যমে। এটাই সবচেয়ে উত্তম সমাধান।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিক্যাব সভাপতি নুরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু।

শেয়ার করুন