Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট আদালত চত্বরে আইনজীবী ও পুলিশের হাতাহাতি

admin

প্রকাশ: ০২ মে ২০২৪ | ০৫:২৮ অপরাহ্ণ | আপডেট: ০২ মে ২০২৪ | ০৫:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট আদালত চত্বরে আইনজীবী ও পুলিশের হাতাহাতি

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের আদালতপাড়ায় নারী পুলিশ ও মহিলা আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (২ মে) দুপুরে আদালতপাড়ার শাহপরান (র.) থানা জিআরওতে এ ঘটনার সূত্রপাত হয়।

Manual7 Ad Code

জানা গেছে, আদালতের শাহপরান (র.) থানা জিআরও’র দায়িত্বরত এসআই শামীমা বেগম ও কনস্টেবল বিউটি পুরকায়স্থ এর কাছে একটি মামলার নথি দেখতে চান আইনজীবি কাজি সেবা বেগম। এই বিষয়ের জেড় ধরেই শুধু হয় উত্তেজনা। একপর্যায়ে শুরু হয় পুলিশ ও নারী আইনজীবিদের মধ্যে হাতাহাতি। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় আইনজীবীরা রুদ্ধদ্বার বৈঠকে রয়েছেন।

Manual7 Ad Code

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালতপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Manual3 Ad Code

তিনি বলেন, আদালতপাড়ায় মহিলা আইনজীবী কাজি সেবা বেগম শাহপরান থানা জিআরও কার্যালয়ে গিয়ে এক নারী কনস্টেবলের ওপর অতর্কিত হামলা চালান। এ ঘটনার জেরে আইনজীবীরা মিছিল সহকারে এসে হামলা করেন। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে কি কারণে ঘটনাটি ঘটেছে, তা তদন্তনাধীন রয়েছে।

শেয়ার করুন