Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জৈন্তাপুরে বিদ্যুতের খুটিকে ধাক্কা দিয়ে যাত্রী নিয়ে বাস খাদে

admin

প্রকাশ: ১১ মে ২০২৪ | ০৭:৩৫ অপরাহ্ণ | আপডেট: ১১ মে ২০২৪ | ০৭:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
জৈন্তাপুরে বিদ্যুতের খুটিকে ধাক্কা দিয়ে যাত্রী নিয়ে বাস খাদে

Manual3 Ad Code

জৈন্তাপুর সংবাদদাতা:
সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়ে গেছে। এতে বাসের সব যাত্রী কমবেশী আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত ২জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

শনিবার (১১ মে) সকাল ৯ টায় উপজেলার পাখিটিকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত দুজন হলেন- নিজপাট কমলাবাড়ী গ্রামের ছায়েদ আলীর ছেলে মো. আব্দুল মুতালিব (৬০) ও একই গ্রামের ইছা মিয়ার ছেলে আরাফাত হোসাইন (১৪)।

Manual2 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্র জানান, সকালে জৈন্তাপুর বাজার থেকে সিলেটের দিকে ছেড়ে আসা একটি বাস (সিলেট জ-১১-০৩৭৯) চালকের খামখেয়ালিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা প্রায় অর্ধশত যাত্রী আহত হন।

Manual6 Ad Code

ঘটনার পর স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এছাড়া গুরুতর দুইজনকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

Manual3 Ad Code

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

শেয়ার করুন