Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গিরা পরিকল্পনা করার আগেই তা নষ্ট করে দেওয়া হচ্ছে : সিলেটে আইজিপি

admin

প্রকাশ: ১৯ মে ২০২৪ | ০৫:১১ অপরাহ্ণ | আপডেট: ১৯ মে ২০২৪ | ০৫:১১ অপরাহ্ণ

ফলো করুন-
জঙ্গিরা পরিকল্পনা করার আগেই তা নষ্ট করে দেওয়া হচ্ছে : সিলেটে আইজিপি

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
জঙ্গিবাদ পুরোপুরিভাবে নির্মূল করা সম্ভব না হলেও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে পুলিশ বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী অব্দুল্লাহ আল মামুন। জঙ্গিরা দেশের শৃঙ্খলা নষ্ট করার পরিকল্পনা করার আগেই আমরা সেখানে অভিযান দিচ্ছি, তাদের গ্রেফতার করছি। দেশে বিদেশে উন্নত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম যুক্ত হওয়ায় বাংলাদেশ পুলিশ জঙ্গি দমনে বিশেষ সাফল্য দেখাতে পেরেছে। পেশাদারিত্বের সাথে দেশের নাগরিকদের সেবা দিয়ে আসছে পুলিশ বলে জানান তিনি।

Manual4 Ad Code

রবিবার (১৯ মে) দুপুরে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার ও উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা বলেন বাংলাদেশ পুলিশের আইজি।

Manual7 Ad Code

আইজিপি বলেন, যারা অনেক কাজ করে তাদের ভুলত্রুটি ও বেশি হয়। বাংলাদেশ পুলিশ যেকোন উদ্দেশ্যমূলক ভুলত্রুটির বিষয়ে জিরো টলারেন্স নীতি মেনে চলে। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য স্মাট পুলিশের প্রয়োজন হবে। আর এই স্মার্ট পুলিশ গড়ে তোলার জন্য আধুনিকায়নের কাজ চলছে। বাহিনীতে প্রশিক্ষণ ও পেশাদারিত্বকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

পুলিশ মহা পরিদর্শক বলেন আরও বলেন, পুলিশ বাহিনীতে ভর্তির ক্ষেত্রে স্বচ্ছ ও আধুনিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। একই ভাবে পুলিশ কর্মকর্তাদের পদনোন্নতিতের স্বচ্ছতা আনা হয়েছে। এক্ষেত্রে তাদের যোগ্যতা, দক্ষতা ও মেধাকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

দুপুরে সিলেট পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার ও কনফারেন্স হলের উদ্বোধন করেন আইজিপি।

Manual8 Ad Code

এসময় তার সাথে ছিলেন মহানগর পুলিশের কমিশনার জাকির হোসেন খান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনসহ অন্য পুলিশ কর্মকর্তারা। সিলেট সফরে আইজিপি পুলিশের বিভিন্ন ইউনিট, সুধিজন ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাস দমনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

Manual6 Ad Code

শেয়ার করুন