Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি আনার হত্যা: বাবার হত্যার বিচার চান ডরিন

admin

প্রকাশ: ২২ মে ২০২৪ | ০৩:৪৯ অপরাহ্ণ | আপডেট: ২২ মে ২০২৪ | ০৩:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
এমপি আনার হত্যা: বাবার হত্যার বিচার চান ডরিন

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাবার হত্যার বিচার চান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ের সামনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমার বাবার হত্যার বিচার চাই। আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে এইটা আমি দেখতে চাই। তবে আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের আমি দেখতে চাই।

ডিবি অফিসে বাবার হত্যার বিষয়ে জানতে ও মামলা করতে এসেছেন বলেও জানান ডরিন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কাউকে সন্দেহ করছি না। আমি চিনি না, কিন্তু আমি দেখতে চাই তারা কারা। আমি ডিবির কাছে বলেছি, আপনারা অনুসন্ধান করুন।

Manual3 Ad Code

আজ সকালে সকালে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন এলাকার একটি বাড়ি থেকে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশ উদ্ধার করেছে ভারতের পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

কলকাতা পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে তারা ঘটনাস্থলে রয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, কারা এমপির সঙ্গে দেখা করতে এসেছিলেন। তদন্ত করছে কলকাতার বিধাননগর পুলিশ কমিশনারেট। সঙ্গে রয়েছে দেশটির আইবি (ইন্টিলিজেন্স ব্যুরো), এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স)।

গত ১২ মে দুপুর ২টা ৪০ মিনিটে দর্শনা-গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এমপি আনার। নদীয়া সীমান্ত অতিক্রম করার পর সন্ধ্যায় কলকাতার অদূরে ব্যারাকপুর কমিশনারেট এলাকার বরাহনগর থানার ১৭/৩ মন্ডলপাড়া লেনের স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে পৌঁছান। পরদিন দুপুর ১টা ৪০ নাগাদ ওই বাড়ি থেকে কিছুটা হেঁটে বিধানপার্ক কলকাতা পাবলিক স্কুলের সামনে গিয়ে একটি গাড়িতে উঠেন। ওই সময় তিনি হাস্যোজ্জ্বল ছিলেন। সেই দৃশ্য দেখেছেন গোপাল বিশ্বাসের পরিচিত শুভজিৎ মান্না।

তবে সন্ধ্যায় গোপাল বিশ্বাসের মোবাইলের হোয়াটসঅ্যাপ নম্বরে ম্যাসেজ আসে, ‌তিনি (এমপি আনার) রাতে ফিরছেন না, দিল্লি যাচ্ছেন। এ সময় যাতে তাকে আর ফোন না করা হয়। তিনি দিল্লি পৌঁছে নিজেই ফোন করবেন- এমনটাও ম্যাসেজে লেখা ছিল।

এরপর আনারকে আর ফোনে পাওয়া যায়নি। তিন দিন পর ১৫ মে সকাল সোয়া ১১টায় তিনি শেষ ম্যাসেজে জানান, দিল্লি পৌঁছে গেছেন। তার সঙ্গে ভিআইপিরা আছেন। কলকাতার বরাহনগর থানায় ১৮ মে লিখিত মিসিং ডায়েরিতে এসব তথ্য উল্লেখ করেন ভারতে তার বন্ধু গোপাল বিশ্বাস।

Manual4 Ad Code

এর আগে ভারতে যাওয়ার পর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই সংসদ সদস্যের। রোববার (১৯ মে) পরিবারের পক্ষ থেকে তিনদিন ধরে এমপির সঙ্গে পরিবারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার বিষয়টি রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে গিয়ে অভিহিত করা হয়।

Manual4 Ad Code

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ জানান, গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু এরপর তিন দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। তিনি আরও জানান, বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বিষয়টি তদারকি করছে।

Manual7 Ad Code

শেয়ার করুন