Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি আজিম হত্যা: মামলার তদন্ত কর্মকর্তা এডিসি শহিদুরকে বদলি

admin

প্রকাশ: ০৩ জুন ২০২৪ | ১২:৩৬ অপরাহ্ণ | আপডেট: ০৩ জুন ২০২৪ | ১২:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
এমপি আজিম হত্যা: মামলার তদন্ত কর্মকর্তা এডিসি শহিদুরকে বদলি

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে অপহরণের পর হত্যার ঘটনায় রহস্য উদ্ঘাটনকারী পুলিশ কর্মকর্তাকে হঠাৎ বদলি করা হয়েছে। তার নাম শাহিদুর রহমান রিপন। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগে অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে কর্মরত। এর আগে তিনি আলোচিত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যা ও বুয়েট শিক্ষার্থী ফারদিনের মৃত্যুর ঘটনার রহস্যও উদ্ঘাটন করেছেন।

রোববার পুলিশ সদর দপ্তরের আদেশে তাকে বদলি করে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

সংশ্লিষ্টরা জানান, কলকাতায় গিয়ে এমপি আনার নিখোঁজের পর থেকেই ডিবি কর্মকর্তা শাহিদুর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। এমপি আনার ও শাহিদুরের বাড়ি একই জেলায়। তিনি নিজস্ব সোর্স ব্যবহার করে ও কলকাতার পুলিশের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে দ্রুততম সময়ে এমপি আনার হত্যার রহস্য উদ্ঘাটন করেন।

এমপি আজিম হত্যাকাণ্ডের তদন্ত করতে তিনি কলকাতায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর ঘটনার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামানের সহযোগী সিয়াম নেপালে ধরা পড়ার খবর মিললে তদন্তের কাজে নেপাল যান। এখনও সেখানেই অবস্থান করছেন বলে গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে।

Manual6 Ad Code

এদিকে ঠিক কী কারণে তাকে বদলি করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ সদর দফতর সূত্র গণমাধ্যমকে বলছে, এটা নিয়মিত বদলি।

ডিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, এই বদলির তালিকা অনেক আগেই হয়েছিল। হয়তো সেই তালিকাটিই রবিবার পুলিশ প্রধান সই করেছেন। শাহিদুর যে এমপি হত্যার ঘটনার মতো গুরুত্বপূর্ণ ঘটনা তদন্তে রয়েছেন, তা হয়তো চোখ এড়িয়ে গেছে।

Manual8 Ad Code

রোববার পুলিশ সদর দফতর থেকে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, শাহিদুরসহ ১১ জন অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। এ ছাড়া, ১২ জন সহকারী পুলিশ সুপারকে একই আদেশে বদলি করেছে পুলিশ সদর দপ্তর।

Manual7 Ad Code

শেয়ার করুন