Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

admin

প্রকাশ: ০৯ জুন ২০২৪ | ১১:৫০ পূর্বাহ্ণ | আপডেট: ০৯ জুন ২০২৪ | ১১:৫০ পূর্বাহ্ণ

ফলো করুন-
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Manual2 Ad Code

কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

Manual6 Ad Code

রোববার সকাল ৮টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের মিরপুর গ্রামের বাংলাদেশ-ভারতের ২০৬৫ (৮এস) নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

বুড়িচং থানার ডিউটি অফিসার মো. জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আনোয়ার উপজেলার মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে। বিজিবি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ভারত থেকে চোরাই পথে আনা চিনি বহনকারী শ্রমিক হিসেবে কাজ করতেন।

Manual1 Ad Code

৬০ বিজিবির অধিনায়ক এএম জাবের বিন জব্বার জানান, সকালে আনোয়ার ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। ওই সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।

Manual6 Ad Code

শেয়ার করুন