Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

admin

প্রকাশ: ২৬ জুন ২০২৪ | ১১:৫৬ পূর্বাহ্ণ | আপডেট: ২৬ জুন ২০২৪ | ১১:৫৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Manual4 Ad Code

লালমনিরহাট প্রতিনিধি:
লামনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগারা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম নুরুল ইসলাম (৬০)। তিনি গোড়ল ইউনিয়নের দুলালী গ্রামের মইনুদ্দিনের ছেলে।

Manual6 Ad Code

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে নুরুল ইসলামসহ কয়েকজন ভারতীয় গরু আনতে মালগারা সীমান্তে যায়। এ সময় বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে মারা যান নুরুল ইসলাম। পরে অপর বাংলাদেশিরা তার মরদেহ নিয়ে আসে। পরে খবর পেয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠায়।

Manual7 Ad Code

এ ঘটনার প্রতিবাদসহ পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছে বিজিবি সূত্র।

Manual7 Ad Code

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, ময়নাতদন্ত শেষে নুরুল ইসলামের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন