Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে জুয়ার আসরে মাতাল শিক্ষক, ভিডিও ভাইরাল

admin

প্রকাশ: ২৮ জুন ২০২৪ | ১২:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: ২৮ জুন ২০২৪ | ১২:৪৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে জুয়ার আসরে মাতাল শিক্ষক, ভিডিও ভাইরাল

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মাতাল অবস্থায় জুয়ার আসর থেকে আটক করেছেন স্থানীয় জনতা। এরপর নিজের মদ্যপান এবং জুয়া খেলা নিয়ে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়া ভিডিও ভাইরাল করেন এলাকাবাসী। এ ঘটনায় উপজেলাজুড়ে তোলপাড় চলছে। গত বুধবার সকাল থেকে ভিডিওটি ভাইরাল হয়। আটক কফিল উদ্দিন উপজেলার গোবিন্দশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে। তার বাড়ি আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মদ্যপান করে মাতাল অবস্থায় জুয়া খেলার স্বীকারোক্তি দেয়াসহ নানা ঘটনা অকপটে বলছেন কফিল উদ্দিন। মঙ্গলবার রাতে জুয়ার আস্থানায় এলাকাবাসী অভিযান চালালে পালিয়ে যাওয়ার সময় ওই শিক্ষককে আটক করা হয়। তখন এলাকাবাসীর কাছে মাতাল অবস্থায় নিজের অপকর্মের তথ্য দিয়ে তা ভাইরাল না করতে অনুরোধ করেন কফিল উদ্দিন।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

গোবিন্দশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সফির উদ্দিন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমরা প্রধান শিক্ষকের ভিডিও দেখেছি। বিষয়টি নিয়ে গ্রামবাসীর বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে পরবর্তী করনীয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অভিযুক্ত শিক্ষক কফিল উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

 

Manual5 Ad Code

গোবিন্দশ্রী আদর্শ সংঘের সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান বলেন, শিক্ষক কফিলের বিরুদ্ধে জুয়া খেলা, মাতলামির বহু অভিযোগ আছে। কিন্তু আমরা এতদিন প্রমাণ পাইনি। এখন হাতেনাতে প্রমাণ পাওয়া গেছে।

Manual7 Ad Code

বিয়ানীবাজার উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা পারভেজ তালুকদার জানান, এটা চরম অনৈতিক। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন