Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা, আওয়ামী লীগ নেতা কারাগারে

admin

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪ | ১২:৪১ অপরাহ্ণ | আপডেট: ১৬ জুলাই ২০২৪ | ১২:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
গৃহবধূকে ধর্ষণচেষ্টা, আওয়ামী লীগ নেতা কারাগারে

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে ইব্রাহীম সরকার (৪৮) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুলাই) উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইব্রাহীম ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি খাগকান্দা ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

Manual7 Ad Code

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর স্বামী কর্মসূত্রে বাড়ি থেকে দূরে থাকায় তিনি তার ছেলেমেয়েকে নিয়ে চার মাস পূর্বে তার বাবার বাড়িতে আশ্রয় নেন। ওই নারীর বাবার বাড়ির পাশেই ইব্রাহীম সরকারের বাড়ি। ইব্রাহীম তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।

Manual8 Ad Code

তার প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার (১৩ জুলাই) বিকেলে সুযোগ বুঝে ওই নারীর শয়নকক্ষে প্রবেশ করে ইব্রাহীম ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে তিনি লাঠি দিয়ে নিজের মাথায় আঘাত করে জখম করেন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Manual1 Ad Code

ওসি আহসান উল্লাহ বলেন, এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। সোমবার বিকেলে আসামি ইব্রাহীমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

শেয়ার করুন