Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

admin

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪ | ১২:৩৯ অপরাহ্ণ | আপডেট: ০৪ আগস্ট ২০২৪ | ১২:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক:
জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ঢাকার একটি আদালত থেকে। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের চেক ডিজঅনার মামলায় এ আদেশ দেওয়া হয়েছে।

জানা যায়, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এক লাখ ছয় হাজার ২১১ টাকার চেক ডিজঅনারের অভিযোগে গত বছরের ৩ ডিসেম্বর ঢাকার একটি আদালতে অভিনেত্রী আরিফা পারভিন জামান মৌসুমীর বিরুদ্ধে মামলা করেন আইপিডিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম এম মুশফিকুর রশীদ। আদালত মামলাটি আমলে নিয়ে তাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

Manual6 Ad Code

মামলার বাদী এম এম মুশফিকুর রশীদ সংবাদমাধ্যমকে বলেন, ‘অভিনেত্রী মৌসুমীর বিরুদ্ধে চেক ডিজঅনারের অভিযোগে একটি মামলা করেছি। মৌসুমীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। তিনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।’

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের আইনজীবী আবু আল নাহিদ বলেন, ‘চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করা হয়েছে। এ মামলায় আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।’

Manual8 Ad Code

মৌসুমীকে আদালতে হাজির হতে তার গুলশান-১-এর বাসায় এ সমন পাঠানো হয়। তবে সেখান থেকে সমন ফেরত গেলে ২৮ এপ্রিল তার বসুন্ধরা আবাসিকের বাসায় ফের সমন পাঠানো হয়। এদিন সমন জারি হওয়ায় তিনি আদালতে উপস্থিত না হওয়ায় ২৪ জুলাই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

Manual4 Ad Code

মৌসুমীর সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটির নাম ‘সোনার চর’। সিনেমাটির নির্মাতা জাহিদ হাসান। এই ছবিতে আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

Manual4 Ad Code

শেয়ার করুন