Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হেলিকপ্টার থেকে গুলিতে নিহত ১৩ শিশুর পরিবারকে কেন ক্ষতিপূরণ নয়: হাইকোর্ট

admin

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪ | ০১:৪৫ অপরাহ্ণ | আপডেট: ১৫ আগস্ট ২০২৪ | ০১:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
হেলিকপ্টার থেকে গুলিতে নিহত ১৩ শিশুর পরিবারকে কেন ক্ষতিপূরণ নয়: হাইকোর্ট

Manual3 Ad Code

ডিজিটাল রিপোর্টার:
কোটা সংস্কার আন্দোলন চলাকালে হেলিকপ্টার থেকে গুলিতে শিশুদের নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের কেন নির্দেশ দেওয়া হবে না এবং নিহত ১৩ শিশুর পরিবারকে ১ কোটি টাকা করে কেন ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

Manual2 Ad Code

এ রুলের পরবর্তী শুনানির জন্য আগামী ৫ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খোন্দকার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

Manual2 Ad Code

এর আগে, কোটা সংস্কার আন্দোলনে হেলিকপ্টারের গুলিতে নিহত প্রত্যেক শিশুর পরিবার ১ কোটি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। রিটে হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়।

শেয়ার করুন