Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজার-গোলাপগঞ্জকে একটি আধুনিক-আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই : সেলিম উদ্দিন

admin

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ০৫:০৮ অপরাহ্ণ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ০৫:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজার-গোলাপগঞ্জকে একটি আধুনিক-আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই : সেলিম উদ্দিন

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমীর ও সিলেট-৬ নির্বাচনী আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মুহা. সেলিম উদ্দিন বলেছেন, বিগত সরকার দেশকে কেবল পিছনের দিকে নিয়ে গেছে। সর্বক্ষেত্রে দলীয়করণ করে দেশে সহিংস রাজনীতি শুরু করে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর মানুষ এক নতুন বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে।
সেলিম উদ্দিন বলেন, বিয়ানীবাজারের জনপদ থেকে একটি বৃহৎ ছাত্র সংগঠন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বকালেও রাজনীতির অপব্যবহার করিনি। আগামীতেও রাজনীতিকে ব্যবহার করে কোন অপকর্ম করা কিংবা টাকা-পয়সা বানানোর খায়েস নেই।

Manual8 Ad Code

সোমবার দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে স্থানীয়ভাবে কর্মরত সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মুহা. সেলিম উদ্দিন আরোও বলেন, বিগত সরকারের সময়ে বিচারের নামে প্রহসন হয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে মিথ্যা অভিযোগে সাজা দেয়া হয়েছে। পরবর্তীতে পরিকল্পিতভাবে সরকারের দোষর চিকিৎসকরা অপচিকিৎসা দিয়ে তাকে হত্যা করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মাওলানা সাঈদীকে হত্যার বিচার দাবী করছে। তিনি বিজয়ী হলে বিয়ানীবাজার-গোলাপগঞ্জকে একটি আধুনিক-আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন বলে প্রতিশ্রæতি দেন। তিনি দেশের বিগত দিনের প্রতিহিংসামুলক রাজনীতি ও আগামীর সম্ভাবনাময় বাংলাদেশের বিষয়েও আলোকপাত করেন। মফস্বল সাংবাদিকদের সমস্যা-সম্ভাবনা নিয়েও বক্তব্য রাখেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থীর পক্ষে সঠিক তথ্য তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন। বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্প্রতি বিয়ানীবাজার থানায় দায়ের হওয়া তিনটি মামলায় সাংবাদিকসহ কোন নিরীহ মানুষ যাতে হয়রানীর শিকার না হয়, সেজন্য জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ অগ্রণী ভূমিকা পালন করবেন।

Manual3 Ad Code

মতবিনিময় সভায় বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম, সাবেক নায়েবে আমীর আবুল খায়ের ও মুফাসসির আহমদ ফয়েজি, নায়েবে আমীর মোস্তফা উদ্দিন, সেক্রেটারী কাজী আবুল কাশেম চৌধুরী, অফিস সম্পাদক রুকন উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হামিদ, ছাত্র শিবিরের সভাপতি আহবাব হোসেন মুৃরাদ, কলেজ শিবিরের সভাপতি ফাতেহুল ইসলাম, পৌর শ্রমিক কল্যানের সেক্রেটারী মুনিবুর রহমান পাবেল, জামায়াত নেতা সামসুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন